মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়েজী আর নেই

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়েজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খবরটি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।

এর আগে গতকাল রোববার (২১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাই ডায়াবেটিস ও পেশাবের রাস্তায় ইনফেকশন দেখা দিয়েছিল তাঁর। চিকিৎসা নিচ্ছিলেন ডা. হায়দার আলীর তত্বাবধানে।

 

আগের সংবাদমোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে সভা করবে না হেফাজত
পরবর্তি সংবাদবাংলাদেশ-নেপাল ৪ সমঝোতা স্মারক সই