
ফাতেহ ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জীর জানাজা আজ বাদ জোহর মেখল মাদরাসায় অনুষ্ঠিত হবে। এর আগে তিনি সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, রোববার (২১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাই ডায়াবেটিস ও পেশাবের রাস্তায় ইনফেকশন দেখা দিয়েছিল তাঁর। চিকিৎসা নিচ্ছিলেন ডা. হায়দার আলীর তত্বাবধানে।
দেশবাসীর কাছে আল্লামা নোমান ফয়জীর ছেলে মাওলানা জাকারিয়া ফয়জী বাবার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।
