
ফাতেহ ডেস্ক:
মোদিবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে হাটাহাজারী মাদরাসার তিন ছাত্র ও এক পথচারী শহীদ হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর আলাউদ্দিন।
টিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। একই তথ্য স্থানীয় পোর্টাল সি-ভয়েসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া।
তবে শহীদদের নাম-ধাম এখনো জানা যায়নি।
হেফাজতের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস টিবিএসকে বলেছেন, ‘সংঘর্ষে আরও কমপক্ষে সাতজন শিক্ষার্থী গুরুতর অবস্থায় রয়েছে। পুলিশ বিনা উস্কানিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে।’
