‘ভ্রান্তির হাত থেকে তাবলীগকে বাঁচাতে ভূমিকা রাখবে ওয়াজাহাতি জোড়’

ওমর ফারুক:

জামিয়া শারঈয়্যাহ মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী বলেছেন, ‘তাবলীগ জামাত একটি আন্তর্জাতিক সংগঠন। লক্ষ লক্ষ মানুষ এর উসিলায় ইসলাম শিখেছেন। কিন্তু একটি ইসলাম বিদ্বেষী ও অমুসলিম চক্র এটাকে মেনে নিতে পারছে না। তাই তাবলীগেরই কারও কারও মাধ্যমে এ মেহনতকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে চক্রটি। আজকের অনুষ্ঠিত  ওয়াজাহাতি জোড় এ বিদ্বেষী চক্রের হাত থেকে তাবলিগ জামায়াতকে বাঁচাতে বড় ভূমিকা পালন করবে।’

আজ শনিবার আলেমদের তত্ত্বাবধানে আয়োজিত তাবলিগের ‘ওয়াজাতি জোড়’ বাংলাদেশে তাবলিগ জামাতের সঙ্কট নিরসনে কতটুকু ভূমিকা রাখবে এ বিষয়ে আল্লামা আশরাফ আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি ফাতেহ২৪কে এর কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, যেখানে সম্পদ থাকে, সেখানেই থাকে চোরের দৃষ্টি। তাবলীগ জামায়াতের ওপরেও চোরের দৃষ্টি পড়েছে। তাবলিগ জামাতের উসিলায় লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হচ্ছে, অগণিত অমুসলিম ইসলাম গ্রহণ করছে। এই যে ইসলামের পক্ষে বিরাট খেদমত হয়ে আসছে, ইসলাম বিদ্বেষী ও অমুসলিম চক্রের কাছে এটি মারাত্মক অসুবিধা। এরা এটাকে শত্রু মনে করতেছে। তাই তাবলীগের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।

‘মাওলানা সাদ কান্ধলবিকে মানতে অসুবিধা কোথায়?’ 

মাওলানা সা’দ কান্ধলবির অনুসরণে বাধা কোথায় জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখেন! হাদিসে বর্ণিত আছে, কুরআন শরিফ না বুঝে পড়লে ২৫ নেকি হয়, নামাজে বসে পড়লে ৫০ নেকি হয়, দাঁড়িয়ে পড়লে ১০০ নেকি হয়। হযরত আলী রা. থেকে এ হাদিসটি বর্ণিত। কিন্তু সা’দ বলতেছে, ‘কুরআন শরিফ না বুঝে পড়লে কোনো লাভ নেই। কুরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব।’

‘এতো কোটি কোটি মানুষ সবাই কী বুঝে কুরআন পড়তে পারে? সে কী বলে এসব? এছাড়াও তার আরও অনেক ভ্রান্ত মন্তব্য রয়েছে। নবীদের ওপরও তার অনেক অপবাদমূলক কথা রয়েছে। এসব কারণেই তাকে আলেমদের ঐক্যমত্যের ভিত্তিতে তাঁর অনুসরণ বর্জন করা হয়েছে।

‘আমরা তাকে বিশ্বব্যাপী মানুষ তাবলিগ জামায়াতের আমির হিসেবে মেনে নিতে পারে না। তার মাধ্যমে তাবলিগ জামায়াত ক্ষতিগ্রস্থ হবে। দ্বীনও ক্ষতিগ্রস্থ হবে।’

আগের সংবাদ৩ সিটিতে ভোটগ্রহণ কাল, প্রস্তুত ইসি
পরবর্তি সংবাদসঙ্কট নিরসনে কতটুকু ভূমিকা রাখবে ওয়াজাহাতি জোড়ের ৬ সিদ্ধান্ত?