আ. লীগ ছাড়লেন আবদুল কাদের মির্জা

ফাতেহ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগ করেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।  এই পদে তিনি আর থাকবেন না বলে জানিয়েছেন।

আগের সংবাদগুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল
পরবর্তি সংবাদউইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন: যুক্তরাষ্ট্র