‘কুরবানির ছুরি নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন’

ফাতেহ ডেস্ক:

কুরবানির ছুরি নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে হবে বলে দেশের সংবাদ মাধ্যম এবং সরকারকে হুশিয়ার করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো: শাহিনুর আলম আকন্দ।

আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, সরকার উদ্দেশ্য-প্রণোদিতভাবে মাদ্রাসা থেকে কুরবানির সময় ব্যবহৃত সংরক্ষিত ছুরি পুলিশ হেফাজতে নিয়ে জনমনে আতঙ্ক তৈরী করেছে এবং আহলে-হক্ব উলামায়ে কেরামকে হেয় প্রতিপন্ন করা এমনকি দেশের তাওহিদবাদী জনতার মধ্যে মাদ্রাসার ইমেজ নষ্ট করার পায়তারা করছে। তাছাড়া বর্তমান প্রেক্ষাপটে জনগণের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে কথিত নিরাপত্তার দোহাই দিয়ে মাদ্রাসা থেকে ছুরি উদ্ধারের নাটক সাজিয়েছে এবং ইসলাম বিদ্বেষী মিডিয়া হলুদ সাংবাদিকতার চূড়ান্ত রূপ প্রদর্শণ করেছে। এরকম ষড়যন্ত্র দেশের আপামর তৌহিদী জনতা মেনে নেবেনা।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকারদলীয় বিভিন্ন সংগঠনের অস্ত্রের মহড়া দেশের মানুষ বিভিন্ন সময়ে প্রত্যক্ষ করেছে। বিশ্ববিদ্যালয়ে আদিপত্য বিস্তার, দলীয় কোন্দল, ভিন্নমতের সংগঠনের নেতাকর্মীদের উপর সশস্ত্র ঝাঁপিয়ে পড়ার সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। নেতৃবৃন্দ মাদ্রাসার প্রতি হিংসাত্মক ধারণা বাদ দিয়ে সরকার-দলীয় ক্যাডারদের হাত থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করতে প্রশাসনকে আহ্বান জানান।

আগের সংবাদযাত্রী ভোগান্তি বন্ধে দ্রুত পদক্ষেপ দাবি সেভ দ্য রোড-এর
পরবর্তি সংবাদস্ত্রী নিয়ে ঘুরতে গিয়ে ছাত্রলীগের হেনস্তার শিকার মাওলানা মামুনুল হক