হাটহাজারী মাদরাসার সাবেক মুহাদ্দিস আল্লামা আবদুস সোবহানের ইন্তেকাল

আল্লামা-আবদুস-সোবহান-ourislam

আল-জামেয়া আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীর সাবেক মুহাদ্দিস ও বাঁশখালী মাখজানুল উলুম মাদরাসার পরিচালক দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শীর্ষ আলেম আল্লামা আবদুস সোবহান আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৯০ বছর বয়সী এই বয়োবৃদ্ধ আলেমে দীন দীর্ঘ দিন যাবত জটিল রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের পরিবারসূত্রে জানা যায়, তিনি হাটহাজারী মাদরাসা ও ভারতের বিশ্ববিখ্যাত দারুল উলূম দেওবন্দে পড়াশোনা করেন এবং দেশে ইলমে নববীর খেদমতে নিয়োজিত ছিলেন।

আল্লামা আবদুস সোবহান হাটহাজারী মাদরাসায় তহাবি শরিফ পড়াতেন এবং ২০১১ সালে বয়সজনিত কারণে হাটহাজারী মাদরাসা থেকে অবসর নেন।

দীর্ঘদিন যাবত বাঁশখালী আল-জামেয়া আল-ইসলামিয়া মাখজানুল উলূমের পরিচালকের দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে।

আগামীকাল ১১ টায় বাঁশখালী মাখজানুল উলূম মাদরাসা মাঠে হজরতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে আল-জামেয়া আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীর সাবেক মুহাদ্দিস ও বাঁশখালী মাখজানুল উলুম মাদরাসার পরিচালক দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শীর্ষ আলেম আল্লামা আবদুস সোবহান রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। এক শোক বাণীতে মুফতী ফয়জুল্লাহ বলেন, আল্লাহভীরু, মুখলিস এই আলেমের ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত।আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

দেশবরেন্য বিখ্যাত আলেম এর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

আগের সংবাদদেড় বছরও টিকেনি ইমরানের সংসার
পরবর্তি সংবাদনবীজির আদর্শের মধ্যেই রয়েছে সুখ ও শান্তি : আল্লামা শাহ আহমদ শফী