
ফাতেহ ডেস্ক: মিশরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে উৎখাতের প্রতিবাদে অংশ নেয়ায় ৭৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির আদালত।
রাজধানী কায়রোর রাবা স্কয়ারে ২০১৩ সালের বিক্ষোভে জড়িত ছিলেন সাজাপ্রাপ্তরা। তাদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ সদস্যরা রয়েছেন। ৮ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ের কথা রয়েছে।
এর আগে দেশটির প্রধান ইসলামিক আইনি কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির রায়টি পর্যালোচনার জন্য নিয়ে যাবে।মিশরের আইনানুসারে সর্বোচ্চ সাজা বাস্তবায়নের আগে গ্র্যান্ড মুফতির অনুমতির প্রয়োজন।
২০১৪ সালে একই অভিযোগে ব্রাদারহুড নেতা মোহাম্মদ বাদির মৃত্যুদণ্ড প্রত্যাখান করেন মুফতি। পরে তাকে আজীবন কারাদণ্ড দেয় আদালত।
