ক্ষমতায় এসেই হামাসকে হুমকি দিল ইজরাইলের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলিদের ওপর আর কোনো হামলা হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

জেরুজালেমে দেয়া ভাষণে নাফতালি বেনেট বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে হামাসকে চরম পরিণতি বরণ করতে হবে।

তিনি বলেন, সাধারণ গাজাবাসীর সাথে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু যারা ইজরাইলি ভূখণ্ডে হামলা চালাবে তাদের আমরা নিশ্চিহ্ন করে দেবো। রকেট হামলা করে ইজরাইলিদের হত্যা করা হলে আমারা চুপ করে বসে থাকবো এটা মনে করার কোনো কারণ নেই। এ ধরনের হামলা আবারও হলে চরম মূল্য দিতে হবে হামাসকে।

আগের সংবাদইউপি নির্বাচন: চরফ্যাশনে গুলিবিদ্ধ হয়ে নিহত ১
পরবর্তি সংবাদসাত জেলায় নতুন করে লকডাউন