কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর একটি দল তল্লাশি চালানোর সময় স্বাধীনতাকামীদের হামলার মুখে পড়ে। সে সময় স্বাধীনতাকামীদের এক সেনা নিহত হয়েছে।

ঘটনার পর দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ ও জম্মু কাশ্মীর রাজ্য পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।

আগের সংবাদসৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
পরবর্তি সংবাদটাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪