
আন্তর্জাতিক ডেস্ক:
ইন্ডিয়া ইমারাতে শরইয়্যিয়ার পঞ্চম আমিরুল হিন্দ নির্বাচিত হয়েছেন দারুল উলূম দেওবন্দের সদরুর মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের চেয়ারম্যান হজরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী হাফি.।
দিল্লির মাদানী হলে আয়োজিত এক সভায় আজ তিনি সর্বসম্মিতিক্রমে আমিরুল হিন্দ নির্বাচিত হন। নায়েবে আমিরুল হিন্দ নির্বাচিত হয়েছেন মুফতি সালমান মানসুরপুরী হাফি.।
উক্ত সভায় সভাপতিত্ব করেছেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম হজরত মাওলানা আবুল কাসিম নুমানী হাফি.।
এর পূর্বে আমিরুল হিন্দ ছিলেন মাদানি রহ.-এর জামাতা ক্বারি উমসমান মানসুরপুরী রহ.। তিনি গত রমযানের কয়েকদিন পর ইন্তিকাল করেন৷
