আফগানিস্তানে আসন্ন গৃহযুদ্ধ রুখতে প্রতিবেশীদের আহ্বান ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে যাতে কোনো গৃহযুদ্ধ শুরু না হয়, এ জন্য প্রতিবেশীদের এগিয়ে আসার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার বেলুচিস্তানে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর আনাদোলুর।

ইমরান খান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে হলে প্রতিবেশী দেশগুলোকে এখনই এগিয়ে আসতে হবে আফগানিস্তানের আসন্ন গৃহযুদ্ধ রুখতে।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসির সঙ্গেও আলাপ করেন ইমরান খান। তিনি বলেন, আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে গোটা অঞ্চলে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে মধ্য-এশিয়ার দেশগুলোর ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হবে।

আগের সংবাদ২৮ যাত্রী নিয়ে রাশিয়ার প্লেন নিখোঁজ
পরবর্তি সংবাদস্ত্রী হত্যায় সাজাপ্রাপ্ত স্বামীদের পরিসংখ্যান হওয়া উচিত: প্রধান বিচারপতি