আফগানিস্তান থেকে ৫০ জন কূটনীতিক ফিরিয়ে আনল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বেড়ে চলায় কান্দাহার থেকে প্রায় ৫০ জন কূটনীতিবিদ ও নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে এনেছে ভারত। শনিবার বিমানবাহিনীর বিশেষ বিমানে করে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, এই মুহূর্তে কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। যদিও আফগান সরকারের তরফে জানানো হয়েছিল, এই সংঘর্ষের ফলে ভারতীয় কূটনীতিবিদদের যাতে কোনো সমস্যা না হয় সে দিকে সব রকমের নজর রাখা হচ্ছে।

আফগানিস্তানে প্রায় ২০ বছরের লড়াই শেষে দেশে ফিরছে মার্কিন বাহিনী। এই পরিস্থিতিতে রীতিমতো আশঙ্কায় ভারত। কারণ আফগানিস্তানে ভারত ব্যাপক অবকাঠামোগত কাজ করেছে এবং কাবুলে ভারতের কয়েক হাজার নাগরিক অবস্থান করছে।

আগের সংবাদলকডাউনে সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশ
পরবর্তি সংবাদসেব্রেনিকা মুসলিম গণহত্যার ২৬ বছর : বেঁচে যাওয়া মানুষদের জবানে