ভারতে একদিনের বজ্রপাতে নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে তীব্র বৃষ্টিপাতের মধ্যে ভয়াবহ বজ্রপাতে ৬৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। রোববার (১১ জুলাই) দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদমাধ্যমটি বলছে, রোববার বজ্রপাতে উত্তরপ্রদেশে নিহত হয়েছেন মোট ৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে রাজ্যটির প্রায়াগরাজ জেলায়। সেখানে ১৪ জন নিহত হয়েছেন।

আগের সংবাদসিনোফার্মের টিকা শুরু আজ, মডার্নার কাল
পরবর্তি সংবাদআফগানিস্তান নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী