খুলনায় করোনায় একদিনে মৃত্যু ৪৮

ফাতেহ ডেস্ক:

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জন মারা গেছেন। এই সময়ে ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনা জেলার ১৩ জন, বাগেরহাটের দুজন, সাতক্ষীরার একজন, যশোরের ১২ জন, নড়াইলের একজন, মাগুরার একজন, ঝিনাইদহের ছয়জন, কুষ্টিয়ার ৯ জন ও চুয়াডাঙ্গার ৩ জন মারা যান।

এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪১ জন।

আগের সংবাদআফগানিস্তান নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদবসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত