কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন শিগগিরই

ফাতেহ ডেস্ক:

আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

কুরবারি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

আগের সংবাদবসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদবাংলা একাডেমির নতুন ডিজি মুহম্মদ নূরুল হুদা