গাজায় আবারও ইজরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ভোরে আবারও বিমান হামলা চালিয়েছে ইজরাইল। ইজরাইলের দাবি, বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের।

ইজরাইলের হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহত হওয়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি।

এ হামলার পর ইজরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাস গাজার যেখান থেকে রকেট হামলা চালিয়েছে, ওই স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি উচ্ছেদের হুমকির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১১ দিন ধরে এ লড়াই অব্যাহত থাকে। এ সংঘাতকালে ইসরাইলি হামলায় গাজায় ২৭০ জন ফিলিস্তিন নিহত হন। ইসরায়েলে নিহত হন ১৩ জন।

আগের সংবাদধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা
পরবর্তি সংবাদবাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: রায়িসি