এবার তালেবান মুজাহিদদের হাতে কুন্দুজে উড়লো বিজয় নিশান

আন্তর্জাতিক ডেস্ক:

এবার তালেবান মুজাহিদদের হাতে কুন্দুজে উড়লো বিজয় নিশান। তালেবান সবশেষ কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ দখলে নেওয়ার দাবি করেছে। আজ রোববার আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে তালেবান মুজাহিদদের হাতে মাত্র তিন দিনে আফগানিস্তানের তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হলো।

গতকাল শনিবার জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। আগের দিন গত শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয়।

আগের সংবাদ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত
পরবর্তি সংবাদআমার মা ছিলেন সবচেয়ে বড় গেরিলা: শেখ হাসিনা