কাশ্মিরে বিজেপি নেতা এবং তার স্ত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

দিন দিন ভারত নিয়ন্ত্রিত জন্ম ও কাশ্মির অশান্ত হয়ে উঠছে। গত কয়েকদিন ধরে সরকারি বাহনী সেখানে জামায়াতে ইসলামীর নেতাদের ধরে হত্যা করছে। এবার অনন্তনাগ জেলায় এক বিজেপি নেতা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। খবর সংবাদ প্রতিদিনের।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অনন্তনাগ জেলার লালচক এলাকায়। এদিন বন্দুকদের গুলিতে প্রাণ হারান বিজেপি নেতা গোলাম রসুল দার ও তার স্ত্রী জোয়াহারা বানু। হামলার পর দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

কুলগাম বিজেপি কিষান মোর্চার প্রেসিডেন্ট ছিলেন রসুল। তবে সম্প্রতি লালচকেই থাকছিলেন তিনি।

আগের সংবাদদাঁড়িয়ে যাত্রী বহন করতে পারবে না কোনো পরিবহন
পরবর্তি সংবাদকওমী মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন : জমিয়ত