
আন্তর্জাতিক ডেস্ক:
প্রায় সবকটি বড় শহর দখলের পর এবার রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান। দেশটির এক আইনপ্রণেতা এপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তালেবানরা চাহার আসিয়াব জেলায় পৌঁছে গেছে, যেটি কাবুলের দক্ষিণে মাত্র ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে অবস্থিত। খবর বিবিসির।
এর আগে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাবুলের কাছাকাছি এলাকায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান সৈন্যরা। তাদের কাবুলে প্রবেশ যেকোনো ভাবেই প্রতিহত করার চেষ্টায় রয়েছে আফগান বাহিনী।
সবশেষ ১৯৯৬ সালে কাবুল দখল করেছিল তালেবানরা। চার বছর দেশটিতে যুদ্ধ চলার পর বিজয়ী হয়েছিল তারা।
