আল্লামা বাবুনগরীর ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দের শোক

ফাতেহ ডেস্ক:

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি ও চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.- এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বেফাকের নেতৃবৃন্দ।

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমের নিকট তার জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানান।

গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

গত ১৪ জুলাই তিনি করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছিলেন। পরে রবিবার (৮ আগস্ট) দুপুরে তাকে তার গাড়িতেই সিনোফার্মের টিকা দেওয়া হয়।

আগের সংবাদআল্লামা বাবুনগরীর ইন্তেকালে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
পরবর্তি সংবাদআল্লামা বাবুনগরীর ইন্তেকালে নেজামে ইসলামের শোক