বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ওই তিন যুবকের মৃত্যু হয়।

তারা হলেন- উপজেলার পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া (২৩)।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তিন বন্ধু মিলে তাদের অন্য আরেক বন্ধু নাসিরের মনোহারি দোকানে বসে মদপান করেন। এ সময় মদের বিষক্রিয়ায় তিনজনই অচেতন হয়ে গেলে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসেরও মৃত্যু হয়।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগের সংবাদনিষেধাজ্ঞার মধ্যেই রাজধানীতে শিয়াদের তাজিয়া মিছিল
পরবর্তি সংবাদদেশে করোনায় একদিনে মৃত্যু ১৪৫, শনাক্ত ৫৯৯৩