
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তান ক্রিকেট বোর্ডে কোনো বদল করল না তালেবান। আজিজুল্লাহ ফজলিকেই ফের আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল।
রোববার টুইট করে এমনটাই জানান হল বোর্ডের টুইটার থেকে।
রোববার টুইটে লেখা হয়, ‘আজিজুল্লাহ ফজলিকেই ফের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। আগামী দিনে তার নেতৃত্বেই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আফগানিস্তান।’
