মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়ামার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি (৪৭) জেল থেকে মুক্তি পেয়েছেন। রোববার দেশটির বিচার মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি’কে এ খবর নিশ্চিত করেছে।

তিনি এখনো দেশে আছেন কি-না সে সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি ইতোমধ্যে তুরস্ক যাত্রা করেছেন।

প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই তাকে মুক্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য, মুয়ামার গাদ্দাফি ২০১১ সালে জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান এবং পরে তাকে হত্যা করা হয়। তার ছেলে সাদি গাদ্দাফিকে ত্রিপোলির কারাগারে বন্দী রাখা হয়।

আগের সংবাদআফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থান, আটক প্রেসিডেন্ট
পরবর্তি সংবাদডব্লিউএইচওর অনুমোদন পেলেই ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা শুরু: স্বাস্থ্যমন্ত্রী