
আন্তর্জাতিক ডেস্ক:
কানাডায় ভিন্ন সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুসলিম তরুণদের একটি সংগঠন। ‘আমি মুসলিম, আমাকে জিজ্ঞাসা করুন’ শীর্ষক চলন্ত প্রদর্শনীর মাধ্যমে সব সম্প্রদায়ের মধ্যে ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরি করে কানাডার মুসলিম ইউয়ুথ এসোসিয়েশন। ইসলাম সম্পর্কে জানাতে ও মুসলিমদের সম্পর্কে ভুল ধারণা দূর করতে কানাডার বিভিন্ন প্রদেশ ও শহরে তরুণরা এ প্রদর্শনী নিয়ে ভ্রমণ করে।
গাড়িযোগে বিভিন্ন সিটিতে গিয়ে চলন্ত প্রদর্শনীর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরি করা হয়। ফলে স্থানীয়দের মধ্যে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে জানার সুযোগ হয়। ইসলামের পরিচিতি তুলে ধরতে এগিয়ে আসা এ তরুণদের অধিকাংশ কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মসজিদের ইমাম নাবিল মির্জা জানান, কানাডার অধিবাসীদের সঙ্গে সাক্ষাত করে তাঁরা মুসলিমদের সম্পর্কে প্রশ্ন করার সুযোগ দেন। এর মাধ্যমে অমুসলিমদের অন্তরে মুসলিমদের সম্পর্কে বিরূপ মনোভাবের পরিবর্তন ঘটে। কানাডায় ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ প্রশমিত করতে তাদের উদ্যোগ বড় ভূমিকা পালন করে।
নাবিল বলেন, আমি ফ্রান্সে জন্মগ্রহণ করেছি এবং সেখানেই বেড়ে ওঠেছি। সেখানে ইসলাম নিয়ে নানা কথা প্রচলিত। মুসলিমদের সম্পর্কে অনেকে ভুল ধারণ ধারণা পোষণ করেন। তাদের এসব ভুল ধারণা পরিবর্তনে আমাদেরকে এগিয়ে আসতে হবে।
সূত্র : সিবিসি নিউজ
