নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে: তালেবান

আফগানিস্তানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকী হাক্কানি

আন্তর্জাতিক ডেস্ক:

আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে। তবে তাদেরকে পুরুষদের কাছ থেকে আলাদা থেকে পড়াশোনা করতে হবে। তালেবান সরকারের নতুন উচ্চ শিক্ষা মন্ত্রী রোববার এ কথা জানান।

দেশের শিক্ষা ব্যবস্থার জন্য নতুন সরকারের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আব্দুল বাকী হাক্কানি বলেছেন, ছেলে-মেয়েদের একত্রে ক্লাস করার অবসান ঘটবে।

তিনি বলেন, সহশিক্ষা ব্যবস্থার ইতি টানতে আমাদের কোন সমস্যা নেই। দেশের জনগণ মুসলমান এবং তারা এটা মেনে নেবে।

আগের সংবাদএকদিনে হাসপাতালে আরও ৩১৯ ডেঙ্গুরোগী
পরবর্তি সংবাদজরুরি চিকিৎসাসেবা দিতে বাধ্য হাসপাতাল: হাইকোর্ট