মানবাধিকারের রাজনীতিকরণ না করার আহ্বান তালেবানের

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

আন্তর্জাতিক ডেস্ক:

মানবাধিকারের রাজনীতিকরণ না করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান। দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মঙ্গলবার কাবুলে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি বলেন, আমরা আফগানিস্তানের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, অভিভাসন খাত ও খরা মোকাবিলায় সাহায্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে মানবাধিকারকে রাজনৈতিক বিষয়গুলোর সঙ্গে সম্পর্কযুক্ত না করার অনুরোধ করছি।

তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার বিষয়ক সকল আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলাকে নিষিদ্ধ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, সকল দূতাবাসে বার্তা পাঠিয়ে জানিয়ে দেয়া হয়েছে যে, কূটনীতিকসহ সকল কর্মী যেন আগের মতো আফগানিস্তানের স্বার্থ রক্ষার কাজে নিয়োজিত থাকেন। তাদের সঙ্গে কোনো ধরনের বিরূপ আচরণ করা হবে না।

আগের সংবাদবিএসটিআইয়ের হালাল সার্টিফিকেট পেতে যা করতে হবে
পরবর্তি সংবাদইমাম নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ