
মুহিম মাহফুজ:
আধুনিক অন্ধকারে ঝলমলে হ্যালোজিন জ্বলে
তবু ক্লাসিক্যাল মানুষ করে বিশুদ্ধ আলোর কামনা
মঙ্গলের মাটিতে প্রথম অবতরণের বিবরণ শুনে
মৌলবাদী মনে জাগে নির্ভুল কেবলার ন্যাচারাল কোশ্চেন
মহাবৈশ্বিক নামাজের নিয়ম অবস্যম্ভাবী হয়ে গেলে
নমরুদের শকুনেরা ইতিহাস থেকে উঠে আসতে চায়
রক্তমাখা তীর যেভাবে সাময়িক মিথ্যায় সত্যকে আড়াল করে
আধুনিক অন্ধকার সেভাবে প্রকাশ করে বিপরীত বাস্তবতা
মহাজাগতিক প্রেমের রোবোটিক বিস্তারে মুগ্ধ মানুষ
পৃথিবীর মাটি তবু ঘাসের স্বপ্ন দেখায়- সবুজ
মেশিনারি মানবিকতায় পেস্টের মতো আঠালো আবেগ
নিরর্থক পদক্ষেপে হতাশ ফিরে আসে স্বাপ্নিক মন
