একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২১৯

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২১৯ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৬৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি হন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারন্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ সব তথ্য জানা গেছে।

বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১২০৮ জন।

আগের সংবাদএ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না
পরবর্তি সংবাদপাকিস্তানে নিজেকে নবী দাবি করা এক নারীর মৃত্যুদণ্ড