ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হচ্ছে। এদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

প্রথমবারের মতো ঢাকার বাইরে ৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবে কেন্দ্র। করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

এবার ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে অংশ নেবেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।

আগের সংবাদইভ্যালিসহ চার ই–কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করলো ই-ক্যাব
পরবর্তি সংবাদনিম্ন আদালতের আদেশ-রায় প্রকাশ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের