শনিবার থেকে সপ্তাহে দু’দিন ক্লাস

ফাতেহ ডেস্ক:

আগামী শনিবার থেকে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করে নিতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রবিবার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন এ সময়সূচি প্রকাশ করেছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ক্লাস বাড়ানো হলেও শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে। এছাড়াও মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।

আগের সংবাদর‍্যাগিং : বুয়েটের চার শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার
পরবর্তি সংবাদআফগান যুদ্ধে পরাজয় স্বীকার যুক্তরাষ্ট্রের