আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিল ইজরাইলের আদালত

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে ইজরাইলের আদালত। বুধবার (৬ অক্টোবর) বিতর্কিত এ রায়ের পর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, রায়ে জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম বলেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না।

আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের (রাব্বি) করা মামলায় এ আদেশ দেন ইজরাইলের ওই আদালত।

এর আগে পবিত্র মসজিদ আল আক-আকসায় ইহুদি এই রাব্বিকে প্রবেশে বাধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদেই তিনি ইজরাইলি আদালতের দারস্থ হন। বিচারক মামলার রায়ে ওই রাব্বিকে আল-আকসায় প্রবেশের এবং প্রার্থনার অনুমতি দেন।

১৯৪৮ সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার দেখভাল করছে জর্ডান। ইজরাইলি আদালতের এই রায়ে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান সরকার পরিচালিত জেরুজালেম ইসলামিক ওয়াকফ।

আগের সংবাদশক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের
পরবর্তি সংবাদইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে স্থায়ী সদস্য হতে চলেছে ইরান