কানাডায় ইসলামোফোবিয়া বিরোধী ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামোফোবিয়া এবং অনলাইন বিদ্বেষের বিরুদ্ধে একটি মিডিয়া ক্যাম্পেইন শুরু করেছে কাউন্সিল অফ মুসলিম উইমেন অব কানাডা (CCMW)। অনলাইন প্ল্যাটফর্মে মুসলিম নারীদের প্রতি ঘৃণ্য আচরণ প্রতিরোধে এ ক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পেইনটি ইসলামী ঐতিহ্যের মাস অক্টোবর উপলক্ষে শুরু হয়।

ক্যাম্পেইনের ম্যানেজার ফিরদাউস আলী জানান, ডিজিটাল বর্ণবাদবিরোধী শিক্ষা প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে কানাডিয়ান মুসলিম কাউন্সিল অব মুসলিম উইম্যানের (সিসিএমডাব্লিও) তত্ত্বাবধানে শুরু হয়। ঘৃণা, বর্ণবাদ ও ইসলামফোবিয়ার মধ্যে মুসলিম নারীদের সংগ্রামমুখর জীবনযাপনের অভিজ্ঞতা নিয়ে ১৫টি ভিডিও তৈরি করা হয়।

তিনি আরো বলেন, ‘ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন জটিল বিষয় তুলে ধরা হবে। গল্পের ভঙ্গিমায় বর্ণবাদ, ইসলামোফোবিয়া, হোমোফোবিয়া, যৌনতা ও অন্যান্য বিষয়, যা নিয়ে সাধারণত সবাই নীরব থাকে তা তুলে ধরা হবে।’

আগের সংবাদডেঙ্গুতে আজ মৃত্যু ২
পরবর্তি সংবাদটিকা নিলে ৯০ শতাংশ ঝুঁকি কমে: গবেষণা