‘আফগান জনগণের সংস্কৃতি উপেক্ষা করে আমেরিকা আগ্রাসন চালিয়েছিল’

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন ভয়াবহ মর্মান্তিক অভিজ্ঞতার জন্ম দিয়েছে। তিনি বলেন, আফগান জনগণের সংস্কৃতি ও ইতিহাসকে উপেক্ষা করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এই আগ্রাসন চালিয়েছিল।

গতকাল বুধবার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত এনার্জি ফোরামে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর স্বাধীনতা ও গণতন্ত্রকে সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে আলাদা করা যায় না। কিন্তু আফগান জনগণের সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যকে উপেক্ষা করে আমেরিকা আফগানিস্তানে প্রবেশ করেছিল যার ফলাফল হয়েছে মর্মান্তিক।

সূত্র : পার্সটুডে

 

আগের সংবাদমোস্তফা পুরস্কার পেলেন ৫ মুসলিম বিজ্ঞানী
পরবর্তি সংবাদনভেম্বরে বাংলাদেশে ভ্যাকসিন পাঠাবে জাপান