চীনে ‘কোরান মজিদ’ অ্যাপ নিষিদ্ধ হলো

আন্তর্জাতিক ডেস্ক :

কোরান শরিফের জনপ্রিয় অ্যাপ ‘কোরান মজিদ’ এখন আর ডাউনলোড করতে পারবেন না চীনারা। এমনই সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চীনা কর্মকর্তাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

এমনিতে ‘কোরান মজিদ’ অ্যাপটি সারা বিশ্ব থেকে ডাউনলোড করা যায়। অ্যাপটির প্রায় দেড় লাখ রিভিউ রয়েছে।

অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান পিডিএমএস জানায়, চীনে অ্যাপটির প্রায় ১০ লাখ ব্যবহারকারী রয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ইসলামকে দেশটির একটি ধর্ম বলে স্বীকার করে। কিন্তু চীনের বিরুদ্ধে জিনজিয়াং প্রদেশে উইঘুর সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

অ্যাপল বিবিসিকে বলেছে, কোম্পানিটির মানবাধিকার নীতি পর্যালোচনা করতে। যেখানে বলা হয়েছে, কোম্পানিটি স্থানীয় আইন মেনে চলতে বাধ্য।

তবে এটি স্পষ্ট নয় অ্যাপটি চীনের কোন আইন লঙ্ঘন করেছে। কোরান মজিদ অ্যাপ-এ উল্লেখ করা হয়েছে, এতে বিশ্বের সাড়ে ৩ কোটি বার ডাউনলোড করা হয়েছে।

 

আগের সংবাদ‘৫ প্রদেশে মেয়েদের লেখাপড়া করার অনুমতি দিয়েছে তালেবান’
পরবর্তি সংবাদঈদে মিলাদুন্নবীর ছুটি ২০ অক্টোবর