আবারও পুলিশের সঙ্গে ক্ষোভে বাইকে আগুন

ফাতেহ ডেস্ক:

রাজধানীতে আবারও বাইকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ট্রাফিক পুলিশের সাথে বাকবিতণ্ডায় বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন এক বাইক চালক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রনি তালুকদার জানান, পলাশীর মোড়ে এক বাইক চালককে থামিয়ে কর্তব্যরত সার্জেন্ট বাইক ও লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে বাইক চালক ক্ষোভে তার নিজের বাইকে আগুন ধরিয়ে দেয়।

আগের সংবাদ‘কু’ নাম দিয়ে আমি কোনো বিভাগ দেবো না: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদনথি ফাঁস: জলবায়ু প্রতিবেদন বদলাতে ধনী দেশগুলোর লবিং