পশ্চিম তীরে দখলদার ইহুদিদের বসতি নির্মাণে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

আন্তর্জাাতিক ডেস্ক:

দখল করা পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ইজরাইলি পরিকল্পনায় গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের এমন অবস্থানের কথা স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেড প্রাইস বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে হাজারের বেশি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ইজরাইল সরকার। মার্কিন প্রশাসন ইজরাইলের এমন পরিকল্পনার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা (মার্কিন প্রশাসন) ইজরাইলের এমন পরিকল্পনার তীব্র বিরোধিতা করছি। এই উদ্যোগ ওই অঞ্চলের উত্তেজনা কমিয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ।’

ইজরাইলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার গত রোববার দখল করা পশ্চিম তীরে আরও ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানায়। ইজরাইলের গৃহায়ণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম তীরে ১ হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের জন্য টেন্ডার প্রকাশ করা হয়েছে। নতুন বসতিগুলোয় দুই হাজারের বেশি বাসিন্দা থাকতে পারবে। গত আগস্টে পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দেয় ইজরাইল সরকার।

আগের সংবাদ১০ পশ্চিমা রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত পরিত্যাগ এরদোগানের
পরবর্তি সংবাদশূন্য বয়স থেকেই এনআইডি দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী