
ফাতেহ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। অর্থাৎ এ ইউনিটে ফেলের হার ৮৩ শতাংশ।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে এ ফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা হয়।
