মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় আদালতে অভিযোগ গঠন (চার্জ) করেছেন আদালত।

বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ১৪ নভেম্বর সাক্ষীগ্রহণের দিন ধার্য করেন।

নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাকিবুজ্জামান রকিব জানান, দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। সেই মামলায় কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে পুলিশ প্রহরায় নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়েছে। আদালতের কার্যক্রম শেষে তাকে আবার সেই কারাগারেই পাঠানো হয়েছে।

 

আগের সংবাদঢাবি ‘ক’ ইউনিটে ৮৯.২৪ শতাংশই ফেল
পরবর্তি সংবাদদক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক জোটের চেয়ারম্যান হল বাংলাদেশ