
ফাতেহ ডেস্ক:
ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়, ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দলটির মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মুহতারাম আমীর আঘামা মুহিব্দুল্লাহ বাবুনগরী।
