হাফ ভাড়া দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফাতেহ ডেস্ক:

রাজধানীর বিভিন্ন স্থান থেকে সদরঘাট আসা গণপরিবহনে অর্ধেক ভাড়া (হাফ পাস) দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থী ও বাস স্টাফদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে প্রশাসন। আজ সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে বাসমালিকদের সঙ্গে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।

আলোচনা সভায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে সদরঘাটে আসা গণপরিবহনের মালিক প্রতিনিধিদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগের সংবাদমানবদেহে ট্রায়ালের অনুমতি পেল বঙ্গভ্যাক্স
পরবর্তি সংবাদহামাসকে জেরুজালেমে পা রাখতে দেবো না : গান্টজ