জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে মার্কিন কূটনীতিককে গ্রেফতার করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক মার্কিন কূটনীতিককে গ্রেফতার করেছে তুরস্ক। ওই কূটনীতিক বৈরুতে মার্কিন কনস্যুলেটে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বুধবার তুর্কি গণমাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়, সিরিয়ার এক নাগরিককে জাল পাসপোর্ট দেওয়ার সন্দেহে যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিককে তুরস্কের পুলিশ গ্রেফতার করে । পরে তাকে কারাগারে পাঠানো হয়।

খবরে বলা হয়, গত ১১ নভেম্বর ওই মার্কিন কূটনীতিককে প্রাথমিকভাবে ইস্তাম্বুল বিমানবন্দরে আটক করা হয়। ইস্তাম্বুল বিমানবন্দরে পাসপোর্ট হস্তান্তরের ঘটনাটি ঘটে। পাসপোর্ট দেওয়ার বিনিময়ে ওই মার্কিন কূটনীতিক ১০ হাজার ডলার পেয়েছেন। এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনায় জড়িত সিরিয়ান নাগরিককে তার নামের ‘আর এস’ আদ্যক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে।

ডেইলি সাবাহ জানিয়েছে, ওই কূটনীতিক লেবাননে মার্কিন দূতাবাসে কর্মরত। তাই তিনি তুরস্কে কূটনৈতিক সুরক্ষা পাবেন না। সেকারণেই তাকে গ্রেফতার করার অধিকার তুরস্কের আছে।

সূত্র : ডেইলি সাবাহ

আগের সংবাদজমিয়তের সভাপতি শায়েখ জিয়া, মহাসচিব মাওলানা আফেন্দি
পরবর্তি সংবাদরেজিস্ট্রেশন ছাড়াই টিকা পাবেন মাদরাসা শিক্ষার্থীরা