অর্থনীতি বিশেষজ্ঞকে উপ-অর্থমন্ত্রী বানালো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

আবদুল লতিফ নাজারিকে উপ-অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে আফগান তালেবান। গতকাল শনিবার এ নিয়োগ দেওয়া হয়। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আফগান বার্তা সংস্থা খামা প্রেস জানায়, আবদুল লতিফ পিএইচডি ডিগ্রিধারী। তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটার পোস্টে বলেন, ডক্টর আবদুল লতিফকে পেশাদার উপ-অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ডিক্রিবলে আবদুল লতিফ উপ-অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। আবদুল লতিফ হাজরা সম্প্রদায়ের সদস্য। অর্থনীতি বিষয়ে তাঁর দক্ষতা ও জানাশোনা রয়েছে।

 

আগের সংবাদফিলিস্তিনি নারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করল এক ইজরাইলি ইহুদি
পরবর্তি সংবাদঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু