
ফাতেহ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথমবর্ষ (২০২০-২১ সেশন) ভর্তির প্রথম মেধা তালিকা আগামী ১০ জানুয়ারি প্রকাশ করা হবে।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি প্রথম মেধা তালিকা প্রকাশ করবো। ১১ জানুয়ারি থেকেই রেজাল্টের ভিত্তিতে কলেজে ভর্তির যাবতীয় কার্যক্রমও শুরু হবে। এর পরবর্তীতে আমরা প্রয়োজন সাপেক্ষে পর্যায়ক্রমে দ্বিতীয় বা তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবো।
এর আগে গত ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে কলেজ ও বিষয় পছন্দ করেছেন। শিক্ষার্থীদের আবেদনের ও ফলের ভিত্তিতেই কলেজ ও বিষয় বরাদ্দের ফল দেওয়া হবে।
