দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ৭৭৫

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আগের সংবাদমিয়ানমারের স্বাধীনতা দিবসে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান ঢাকার
পরবর্তি সংবাদআশরাফ গনিকে হত্যার পরিকল্পনা ছিল না: তালেবান