
ফাতেহ ডেস্ক:
বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এই মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের মাস ডিসেম্বরের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ ডলার বেশি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তবে সার্বিকভাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স আহরণ কম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের সাত মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৪৯০ কোটি ডলার। সে হিসেবে চলতি অর্থ বছরের ১ম সাত মাসে ২৯৬ কোটি ডলার রেমিট্যান্স কম এসেছে।
এদিকে টানা পাঁচ মাস কমার পর ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাসী আয়ের গতি কিছুটা বেড়েছে।
