
ফাতেহ ডেস্ক:
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর সভাপতি ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া পঞ্চগড়ের আহমদ নগরে কাদিয়ানিদের ৩ দিনব্যাপী সম্মেলন বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।
আজ (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানীরা সু্স্পষ্টভাবে অমুসলিম তথা কাফের। ইসলামবিদ্বেষী আন্তর্জাতিক অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে তারা মুসলিম নাম ও পরিভাষা ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ঈমানহারা করার মিশন চালাচ্ছে। তাদের প্রতারণাপূর্ণ কার্যক্রমের কারণে দেশের কোটি কোটি তাওহিদী জনতা চরম বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর। কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন নয়, তারা বেআইনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতায় বিঘ্ন ঘটিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও চরম হুমকি তৈরি করছে।
আল্লামা ইয়াহইয়া আরো বলেন, আমরা জানতে পেরেছি পঞ্চগড়ের আহমদ নগরে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী সম্মেলন আয়োজনের লক্ষ্যে কাদিয়ানীরা প্রস্তুতি গ্রহণ ও প্রচারণা চালাচ্ছে। এতে দেশের আলেম সমাজ ও রাসূলপ্রেমি তাওহিদী জনতা গভীরভাবে উদ্বিগ্ন। এই সম্মেলন চলতে দিলে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার প্রবল আশংকা আছে। তাই সরকারের প্রতি পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলন বন্ধ করতে আমরা জোর দাবী জানাচ্ছি।
মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী/
