করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬ হাজার ৫৭০ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক শতাংশে।

বুধবার করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯২৯ জনের।

আগের সংবাদট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা
পরবর্তি সংবাদআলেশা মার্টের গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন