পিকআপের চাকায় শিক্ষার্থী: পুলিশের দাবি ভিডিওটি পুরনো

আতা হাসিন: এক শিক্ষার্থীর ওপর পিক-আপ ভ্যান উঠিয়ে দিয়েছে চালক- ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো বলে দাবি কররেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী।

চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেখতে আটকানো হয়েছিল একটি পিকআপ ভ্যান। ভ্যানটি ঘিরে যখন শিক্ষার্থীরা চালকের কাছে কাগজ চাইছিল তখন বেপরোয়া চালক সটকে পড়ার চেষ্টা করে।

তাকে আটকাতে সামনে দাঁড়ায় এক শিক্ষার্থী। বেপরোয়া চালক দিব্যি ওই শিক্ষার্থীর ওপর দিয়েই ভ্যানটি চালিয়ে পালিয়ে যায়। এ সময় পিকআপ ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়েছে ওই শিক্ষার্থী। তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটে যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকায় বুধবার সকালে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় আন্দোলনকারীদের মধ্যে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা যানবাহনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ওই এলাকায় ব্যাপক গাড়ি ভাঙচুর করে তারা।

যদিও পুলিশ ভিডিওটি পুরানো বলে দাবি করেন। যাত্রাবাড়ী থাকার ওসি কাজী ওয়াজেদ আলী দাবি করেন, এই ভিডিওটি পুরনো। এটি প্রচার করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আমরা এই ভিডিও’র কোনো সত্যতা খুঁজে পাইনি। তাছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসাপাতালে এখন পর্যন্ত কোনো আহত ছাত্রের খবর পাওয়া যায়নি। এটি পুরনো ভিডিও।

ওরা আন্দোলন কেনো করবে না …. ! আজকের ভিডিও ।

Posted by Emam Sumon on Tuesday, July 31, 2018

আগের সংবাদময়মনসিংহ থেকে ঢাকা সকাল-সন্ধ্যা বাস বন্ধ
পরবর্তি সংবাদসমুদ্রবন্দরে ৩ ও নৌবন্দরে ১ নম্বর সংকেত জারি