পুতিনের বিরুদ্ধে পোস্টের অনুমতি দিল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ‘মেটা’ কয়েকটি দেশে রাশিয়ানদের বিরুদ্ধে সহিংসতার প্রচার করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে দেওয়া পোস্টকে অনুমতি দেবে বলেও মেইল পর্যবেক্ষণে জানিয়েছে আন্তর্জাতিক এ সংবাদমাধ্যম।

মেটার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ‘সাধারণত নিষেধাজ্ঞার আওতায় পড়ে’ এমন কিছু পোস্টও প্রকাশিত হতে দেওয়া হচ্ছে। এর ভেতর রাশিয়ার আক্রমণকারীদের মৃত্যু কামনা করে দেওয়া পোস্টও রয়েছে। তবে রাশিয়ার সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো সহিংসতার ডাককে অনুমতি দেওয়া হচ্ছে না।

রুশ সৈন্যদের বিরুদ্ধে সহিংসতা সহ্যের বিষয়ে মেটার সাময়িক নীতি পরিবর্তনের আওতায় রয়েছে- আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া, রোমানিয়া, পোল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লিচার টুইটার বার্তায় বলেন, ‘আমরা রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া পর্যায়ে বেশকিছু পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ পরিবর্তনগুলো ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং সপ্তাহান্তে তা অব্যাহত থাকবে।’

আগের সংবাদ২৮ মার্চ হরতালের ডাক
পরবর্তি সংবাদ১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী